1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের!

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:-

নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৫জুন)সকালে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. সাইদুল হকের ছেলে।
জানা গেছে, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার জন্য শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি গুড়িয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park