1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতাধীন নলকুড়া ও কাংশা ইউনিয়নে বাসিন্দাদের মাঝে
বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাংটিয়া রেঞ্জের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর- ৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুকুনুজ্জামান প্রমুখ।

উক্ত বিতরণ অনুষ্ঠানে দুই ইউনিয়নের সীমান্তের ৪০জন ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি টর্চ লাইট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ইদানিং বন্য হাতি প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বাড়ীঘর সহ ফসলাদির ক্ষতি করছে।
অনুষ্ঠানের আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান, সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম

এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park