
মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি
আজ ৪ জুলাই ২০২৬ রোজ শনিবার শরীয়তপুর ইসলামী একাডেমি মিলনায়তনে ১ম শ্রেনিতে কায়দা,২য় শ্রেণিতে আমপারা, ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআন শরীফ সবক প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হাফেজ মাওলানা মনিরুল ইসলাম এর সঞ্চালনায় ও একাডেমির সম্মানিত সুপার হাফেজ মাওলানা কামরুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত চেয়ারম্যান মুফতী আবু সুফিয়ান আল মাহমুদ।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মাওলানা ইদ্রিস,মাওলানা শাহজাহান, আহসান উল্লাহ, হেদায়েত উল্লাহ, জসিম উদ্দিন প্রমূখ।
এসময় শিক্ষক / শিক্ষিকাবৃন্দ ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।