
মু আ হা ইবনে জালাল
৭ এপ্রিল ২০২৬ রোজ মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন জেলা শাখার যৌথ আয়োজনে
শরীয়তপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের হজ্ব প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজি্ট্রেট মিজ তাহসিনা বেগম। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন শরীয়তপুর জেলা শাখার উপ-পরিচালক জনাব মুহাম্মদ মনিরুজ্জামান।অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আসন্ন পবিত্র হজ্বে গমনেচ্ছুক অনেক হজ্ব যাত্রী উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন। যাতে তারা সঠিক নিয়মে হজ্বের কার্যাবলি সম্পাদন করতে পারেন। অনুষ্ঠানে এছাড়াও আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব জেলা প্রশাসক হজ্ব যাত্রীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।