1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রানীশংকৈল নেকমরদ বাজারে আগুনে গোডাউনের মালামাল পুড়ে ছাই!

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মুদি ও কসমেটিস দোকানের একটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দোকানি। রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সরকার মার্কেট সংলগ্ন নিজাম এর কসমেটিক ও মুদির দোকানের গোডাউন ঘর থেকে রবিবার ভোররাতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, ২৩ জুন রবিবার সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নেকমরদ আমপাথারি এলাকার মৃত নূর মোহাম্মদ’র ছেলে নিজামের কসমেটিক ও মুদির দোকানের গোডাউন ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পশ্চিম পাশে থাকা রানীশংকৈল উপজেলার উত্তর বনগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জবাইদুর রহমানের মেসার্স একতা হার্ডওয়্যার এন্ড ভ্যারাইটিজ স্টোরের আরো একটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাসিম ইকবাল বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park