1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাপে যুবলীগ নেতা রিয়াদের পদত্যাগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মালিকুজ্জামান কাকা, জেলা প্রতিনিধি, যশোর

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগে বাধ্য হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার উদ্যোগে বুধবার শহরের মিনিবাস মালিক সমিতির কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। ফলে পদত্যাগে বাধ্য হন রিয়াদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী জানান, রিয়াদ আওয়ামীলীগের দোসর। যশোরের মাটিতে এমন লোককে কোনো ক্ষমতায় তারা দেখতে চাননা। তারই অংশ হিসেবে রিয়ােদের পদত্যাদের দাবি করা হয়। বুধবার আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে তারা প্রথমে বিক্ষোভ মিছিল করেন। পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। তিনি অভিযোগ করেন, এরমাঝে ৮-১০ জন অচেনা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা চালায়। তারপরেও তারা পিছপা হননি। এসময় চাকুসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এক পর্যায় রিয়াদ পদত্যাগ করতে বাধ্য হন। এসময় তিনি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে অফিস ত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, আরিফুল ইসলাম রিয়াদ বাস মালিক সমিতিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। আওয়ামীলীগের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে এহেন কাজ নেই তিনি করেন নি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বি.এম. আকাশ, সদস্য মেহেদী হাসান, জি.এম. মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর রহমান, ইমন রিদয়সহ অন্যরা।
এবিষয়ে যশোর মিনি বাস মালিক সমিতির সভাপতি মোসলেম আলী বলেন, আরিফুল ইসলাম রিয়াদ ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। পরবর্তি নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park