
যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান (ঘোড়া)মার্কা ১৮ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন (তালা)মার্কা ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল (ফুটবল)মার্কা ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ব্যাপক আনন্দঘন পরিবেশে শেষ হয় উপজেলা পরিষদ নির্বাচন।