1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মিঠামইনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:

গ্ৰাম বাংলার ঐতিহ্য,এ দেশের কৃষকের একমাত্র বাহন হারিয়ে যাওয়া গরুর গাড়ি নিয়ে মিঠামইনে এই প্রথম নববর্ষের শোভাযাত্রা শুরু হয়। উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন রঙ বেরঙের ব্যানার ফেস্টুন ও গ্ৰামীন ঐতিহ্য কৃষাণির কুলা নিয়ে নববর্ষের আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় আধ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি হ্যালিপেড মাঠে এসে শেষ হয়। এ সময় বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন মিঠামইন‌ উপজেলা নিবার্হী কর্মকর্তা এস , এম আব্দুল্লাহ বিন -শফিক। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা, কর্মচারীগন একই রঙের পাঞ্জাবি ও স্টিকার সম্বলিত রঙ বেরঙের গেঞ্জি পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। অন্যদিকে জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে পৃথক এক বিশাল আনন্দ শোভাযাত্রা নিয়ে অংশ নেয়। শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ছোট শিশুদের নিয়ে বিভিন্ন রঙের বেরঙের পোশাক পড়িয়ে কৃষক সাজিয়ে গ্ৰাম বাংলার ঐতিহ্য এক সময়ের মহিষের গাড়ি শোভাযাত্রায় যুক্ত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক পান্তা অনুষ্ঠানের আয়োজন করেন। কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ প্রায় শতাধিক লোক পান্তা অনুষ্ঠানে অংশ নেয়। পান্তা অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকৌশলী, পি,আই,ও , একাডেমী সুপার ভাইজারসহ কয়েকজন কর্মকর্তা জানান, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পান্তা অনুষ্ঠানের আয়োজন করেছি প্রায় দুই শতাধিক মেহমানের জন্য এ আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে , শুঁটকি , ইলিশ মাছ ভাজি, সবজি, ছোট মাছ , আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, ছিল প্রধান মেনু। বিকালে হ্যালিপেড মাঠে এক বিশাল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে।‌আবুল খায়ের গ্ৰুপের শিল্পীবৃন্দ সহ স্থানীয় শিল্পীরা এতে অংশ নিবেন। প্রধান গায়ক হিসেবে বিখ্যাত গায়ক প্রতীক হাসানের এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। মিঠামইনে এই প্রথম পহেলা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park