1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহতঃ ১ আহত ১ ।

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার নিকটে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে বুধবার ২৭ শে মে রাতে সাইদুর রহমান (৩০) নামে এক জেলে অজ্ঞাতনামা মুখোশধারীদের হাতে খুন হয়। নিহত সাইদুর রহমান গোবদিঘী ইউনিয়নের ধলাই গ্ৰামের ফুল মিয়ার পুত্র। জানা যায়, ঘটনার দিন বুধবার ২৭ শে মে রাত আনুমানিক ২:৩০ মিনিটে সময় গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্ৰামের সাইদুর (৩০) ও তার ভাই আনিসুর (২৭) বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যায়। এমন সময় মুখোশ পড়া অজ্ঞাতনামা ৪ জন ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাইদুর ও আনিসুর কে মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদের কে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়। পরে মুখোশধারী ব্যাক্তিরা নিহত সাইদুর কে হাত পা বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে তৎক্ষনাৎ সাইদুর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত আনিসুর মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মিঠামইন থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান,সাইদুরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ডাক্তারের ভাষ্যমতে ,নিহত সাইদুরের ফুসফুসের উপরের অংশে আঘাতের ফলে সে মারা যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park