1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মসজিদের ইমামদের ভাতার আওতায় আনা হবে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখের সঙ্গেএক আলোচনাসভাঃধর্মসচিব

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

সজিদের ইমামদের ভাতার আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ আ. হামিদ জমাদ্দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী সংস্কৃতিচর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। পর্যায়ক্রমে সব মসজিদের ইমামদের ভাতার আওতায় আনা হবে। 
আজ রবিবার (২ জুন) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখের সঙ্গে এক আলোচনাসভায় এসব কথা বলেন ধর্মসচিব আ. হামিদ জমাদ্দার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। 

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সবার দায়িত্ব প্রধানমন্ত্রীর সব ধরনের উন্নয়নকাজে সহযোগিতা করা।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)-ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন।’ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park