1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

ময়মনসিংহ রেঞ্জাধীনবাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

‘সেবার ব্রতে চাকরি
জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম।
আজ ০১ নভেম্বর, ২০২৪খ্রি. ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৫-এর পরিচালনা কমিটি ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত সভাপতি ও ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৫ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম।

তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, জনাব খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জনাব জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর জনাব আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, জনাব মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park