1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ভূমি কর্মকর্তাকে স্যার সম্বোধন না করায় কুড়িগ্রামে সাংবাদিকের উপর ক্ষিপ্ত

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলার পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে জনসমক্ষেই সাংবাদিক পরিচয়ে ভাই সম্মোধন করায়, কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম (এসিল্যান্ড) সাংবাদিকের ওপর চড়াও হন এবং দাবি করেন যে, তিনি কোনো ‘”সাধারণ মানুষ” নন।

ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাহা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। দুপুরের দিকে কেন্দ্রটি পরিদর্শনে আসেন এসিল্যান্ড আরিফুল ইসলাম। এ সময় কুড়িগ্রামের সাংবাদিক জুয়েল রানা তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি জানতে চেয়ে এসিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করে কথা বলা শুরু করেন। ‘ভাই’ শব্দটি শোনামাত্রই ওই কর্মকর্তা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসিল্যান্ড আরিফুল ইসলাম সে সময় বলেন, ‘ভাই কেন বললেন? সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’ ভুক্তভোগী সাংবাদিক জুয়েল রানা বলেন, ‘আমি তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলাম। এসিল্যান্ডকে ‘ভাই’ বলা মাত্রই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মূলত তাকে ‘স্যার’ না বলার কারণেই তিনি জনগণের সামনে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। অথচ সরকারি কোনো কর্মকর্তাকে ‘স্যার’ বলতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম আমার জানা নেই।’

বিষয়টি নিয়ে জানতে এসিল্যান্ড আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেই পুনরায় ক্ষিপ্ত হন এবং বারবার কল করার কারণ জানতে চান। সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলতে সাধারণ মানুষ বাধ্য কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাদের সাক্ষাৎ বা মুঠোফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park