1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব বাস্তবায়নর লক্ষ্য এক বিশেষ জরুরী সভার আহ্বান

  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামে অবস্থিত ঐতিহ্য বাহী সূ- প্রাচীণ বিদ্যাপীঠ বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়টি,নড়িয়া,শরীয়তপুরে ০১ ডিসেম্বর ১৮৯৮ খ্রিষ্টাব্দ প্রতিষ্ঠিত হয়।প্রাক্তন ছাত্র ফোরাম এবং বর্তমান প্রধান শিক্ষক জনাব শেখ মোঃ নূরুল আমিন রতন ও বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি তরুন আওয়ামী লীগ নেতা জনাব মোঃ শহীদুল ইসলাম রতন হাওলাদার, অন্যান্য সদস্য এবং এলাকার সূধীজনদের সমন্বয়ে ১২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই ১২৫ বছর পূর্তি বাস্তবায়ন কমিটি, নাম রেজিষ্ট্রেশন কমিটি সহ নানা ধরণের কমিটি, উপকমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন ছাত্র ছাত্রী দের নাম রেজিষ্ট্রেশন কমিটির জনাব আব্দুস সোবহান মাতবর (অবঃ ডিজিএম, বিপিসি) এর মাধ্যমে জানা যায়, ইতিমধ্যেই অনেক প্রবীণ,দেশে অবস্থান কারী ও প্রবাসী প্রাক্তন ছাত্র ছাত্রী নাম রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৯ জুন ২০২৪ খ্রি রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে এক বিশেষ জরুরী সভার আহ্বান করা হয়েছে বলে জানান ১২৫ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির সম্মানিত আহবায়ক ভোজেশ্বর ইউনিয়ন এর তরুণ চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল ইসলাম শিকদার ও যুগ্ম আহবায়ক তরুণ সমাজ সেবক জনাব মোঃ খালেদ আফসার বাবু। উল্লেখ্য,এরা দুই জনই ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দের যোগ্য সন্তান।
তারা সকল প্রাক্তন ছাত্র ছাত্রী দের আসন্ন ১৯ জুনের সভায় যোগদানের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park