1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,সাবেক মন্ত্রী পরিষদ সচিব, এ.এস.এম আব্দুল হালিম সাহেবকে গণ সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

জামালপুরের ইসলামপুরে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদের সচিব এ, এস,এম আব্দুল হালিমকে উপজেলার সকলস্তরের নের্তাকর্মীরা সংবর্ধণা দিয়েছে।

শনিবার (২৪ আগস্ট ) সকালে পৌর এলাকার ইসলামপুর বটতলা থানা মোড় থেকে শহরের প্রধান সড়কের দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এ গনসংবর্ধণা দেন।

এরপর ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রি পরিষদের সচিব এ,এস, এম আব্দুল হালিম।

অনুষ্টানে প্রধান অতিথি প্রথমে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন তাদের স্মরণে মাগফেরাত কামনা করে।
তিনি বলেন,শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে গিয়েছে, আওয়ামী লীগ দল একটা বড় দল শেখ হাসিনা সহ তার মন্ত্রীরা যে সকল দুর্নীতি করেছে, দেশটা অনেক পিছিয়ে নিয়ে গেলো। দুর্নীতির একটা নীতি আছে,আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করেছেন তাদের মাঝে কোন নীতি নেই। কর্মীদের উদ্দেশ্যে বলেন, একটা কথা সব সময় খেয়াল রাখবেন নেতার চেয়ে কর্মী বড় তাদের কে মূল্যায়ন করতে শিখুন।

সহ সভাপতি বিএনপি ইসলামপুর উপজেলা শাখার মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনা ও সহ সভাপতি উপজেলা ও পৌর বিএনপি সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে, সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নবী নেওয়াজ খাঁন বিপুল সাবেক ইসলামপুর উপজেলা চেয়ারম্যান, সহ সভাপতি জেলা বিএনপির জামালপুর, তিনি বলেন আগামী একশ বছরেও আওয়ামী লীগ উঠে দাঁড়াতে পারবে না ব্যাবসায়ীদের এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের বলেন আপনারা বসবাস করেন কেউ আপনাদেরকে কোনো সমস্যা সৃষ্টি করবে না ,,ইসলামপুর বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি মো আউয়াল খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাদা মিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মিন্টু, সংবর্ধণায় ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ, বিভিন্ন ব্যক্তিসহ সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদের সচিব কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park