
মু আ হা ইবনে জালাল
২ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার National Citizen Party NCP এর মিডিয়া সেল সূত্রে জানা যায়,
ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে অংশগ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মাহফিল চলাকালে এনসিপি নেতৃবৃন্দ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনীতি, সদ্য অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বাদ জোহর মাহফিলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্যকালে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে।”
এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।
এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব এবং জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসাইন।