
ডেস্ক রিপোর্ট:
আজ (১০.০২.২৫) বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বারি সূর্যমুখী -৩ এবং বারি বেগুন-১২’র আবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মানিত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন আরআরএস’র সম্মানিত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং পার্টনার প্রকল্পের (বারি অঙ্গ) সম্মানিত ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর জনাব ডক্টর মো. ফারুক হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আধুনিক জাত বারি সূর্যমূখী -৩ ও বারি বেগুন-১২ এর বৈশিষ্ট্য ও উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তাগণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফসল উৎপন্ন করা ও কৃষক কর্তৃক বীজ উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে দেশের কৃষি বিজ্ঞানীদের উৎপাদিত ফসলের জাত সম্প্রসারণে ভূমিকা রাখার জন্য কৃষকদের নিকট আহ্বান জানান।