1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বরগুনায় ভেসে আসলো বিশাল আকৃতির এক মৃত তিমি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বরগুনার পায়রা নদীর তীরে চরে ভেসে এলো একটি বিশাল তিমির মরদেহ। ধারণা করা হচ্ছে এটি গভীর সমুদ্রের তিমি।

স্থানীয়রা জানান, সোমবার (০১ জুলাই) দুপুরে সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয় তিনি জানান, রোববার রাতের জোয়ারের পানিতে মৃত তিমির মরদেহটি ভেসে এসে আটকে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থুলে আসেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুস মৃধা অারও বলেন, মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি রয়েছে। মৃত তিমিটি কে দেখতে এলাকার উৎসুক জনতা বৃষ্টি উপেক্ষা করে পায়রা নদীর চড়ে আসেন

স্থানীয় পরিবেশ কর্মী রহমান বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত তিমি কখনও উপকূলে আসে না। ধারণা করা হচ্ছে, এটি গভীর সমুদ্রের তিমি। মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের এলাকা দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্ট মৃতদেহ মাটিতে পুঁতে ফেলবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছে।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমি মাছের মৃতদেহ পাওয়া গেছে। কোন কারণে তিমিটি মারা গেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই গর্ত করে এটিকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park