1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমসহ দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন

  • আপডেট সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত জামালপুরের তিনটি উপজেলায় ভোট গ্রহণে নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে এক লাখ টাকা জমা দিতে হয়। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে মোতাবেক বেসরকারি ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এবং নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামালপুরের বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বকশিগঞ্জ উপজেলায় চারজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৫৯৮ জন।
সুচনীয় পরাজয়ের মাধমে
পনর ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম তার জামানত হারাচ্ছেন। এ নির্বাচনে সর্বমোট ৬৮ হাজার ৬ ভোট কাস্টিং হয়েছে। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৮ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৬৭ হাজার ৬৩৮ ভোট। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৪ হাজার ৫৩৪ ভোটের। কিন্তু বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম (আনারস) প্রতীকে ৩ হাজার ৬৩ ভোট পেয়ে সুচনীয় ভাবে পরাজয় হয়। একারনে তার জামানত হারাচ্ছেন।

এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলায় পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯০৭ জন।

নির্বাচনে সর্বমোট ৮৪ হাজার ৬৫৫ ভোট কাস্টিং হয়েছে। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩১৯ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৮৪ হাজার ৩৩৬ ভোট। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৫ হাজার ৬৪৪ ভোটের। চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মো. ইমরান (আনারস) প্রতীকে ৫হাজার ৪৮৫ ভোট পেয়ে পরাজিত হয় তিনিও তার জামানত হারাচ্ছেন ।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত ফেরত পাবেন না। ফলে জামালপুরের বকশিগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২ চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park