1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রতিবাদী প্রচারে যুক্ত হয়েছেন বলিউড তারকারা

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে অল আইস অন রাফা ক্যাম্পেইন।এই স্লোগান লেখা একটি ছবিও এখন ট্রেন্ডিংয়ে।ছবিতে দেখা যায়, অসংখ্য তাঁবু দিয়ে গড়ে তোলা বাস্তু-চ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য।স্লোগান’‘অল আইস অন রাফা’’।অর্থাৎ সবার চোখ রাফার দিকে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই-জেনারেটেড)দিয়ে তৈরি।মূলত রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়েছে এ ক্যাম্পেইন।এই প্রতিবাদী প্রচারে যুক্ত হয়েছেন বহু তারকা মুখও।আছেন বলিউড তারকারাও।তাঁদের মধ্যে আছেন কারিনা কাপুর খান,আলিয়া ভাট,প্রিয়াঙ্কা চোপড়া,বরুণ ধাওয়ানসহ অনেকে।ক্যাম্পেইনে যুক্ত হয়ে এই তারকারা বোঝালেন যে তাঁদের চোখও রাফার দিকে।ইনস্ট্রাগ্রামে ফিলিস্তিনের রাফায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন,”পৃথিবীর সব শিশুরই নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে।সবাই শান্তি পাওয়ার অধিকার রাখেন”।ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়াও।এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।সামাজিক যোগাযোগমাধ্যমে “অল আইস অন রাফা”স্লোগান লেখা ছবিটি শেয়ার করে রাফায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন,”এই অবস্থা দেখে যারা এখনো ইসরায়েলকে সমর্থন করছে, তারাও ওই শিশুদের মৃত্যুর জন্য দায়ী”।এই প্রতিবাদে যুক্ত হয়েছেন দিয়া মির্জা,সামান্থা রুথসহ আরও অনেকে।যদিও চাপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইনের পক্ষে দেওয়া পোস্ট সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। রাফা ক্যাম্পেইনে অংশ নিয়েও পোস্ট ডিলিট করায় ট্রলের মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।হামাস যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করেছে ইসরায়েল।
সূত্র: দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park