1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী

  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত

মু আ হা ইবনে জালাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বাণীতে তিনি বলেন,

”পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদের আগমনে রোজা ভেঙ্গে আল্লাহ’র বিশেষ শোকরিয়াস্বরুপ আনন্দ উৎসব পালন করেন-সেটিই ঈদুল ফিতর। এ দিনে বিশ^ মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হন। তাই এ দিনে আমাদের অঙ্গীকার হোক-সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানী থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক অভুতপূর্ব সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। দীর্ঘ দেড় দশক পর এবার ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ণ ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে, তাদের পাশে থাকতে হবে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরীক হতে পারে সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের স্বচ্ছল মানুষের দায়িত্ব। কোন অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park