
স্টাফ রিপোর্টার:
দুমকী, পটুয়াখালী।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন এর ছেলে রাজবাড়ী থেকে ঢাকা আসার পথে মোঃ মাহিদুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ০৬/০৪/২০২৬ তারিখ থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
নিখোঁজ মাহিদুল ইসলাম (১৩) দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মোঃ সুলতান হাওলাদারের ছেলে। সে স্থানীয় রাজবাড়ী হাফিজি মাদ্রাসার ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, মাহিদুল রাজবাড়ী মাদ্রাসা থেকে ঢাকার কামরাঙ্গীরচরে তার চাচার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সে নিখোঁজ হয়।
শারীরিক বর্ণনা ও পোশাক:
নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের জুব্বা এবং মাথায় সাদা টুপি (সংযুক্ত ছবিতে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত)।
পরিবারের আকুতি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মাহিদুলের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোনো হদিস মেলেনি।
যোগাযোগ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
📞 মোবাইল নাম্বার: +৮৮০১৭১৬৭৩২৭৭
আপনার সামান্য সহযোগিতা একটি পরিবারকে তাদের সন্তান ফিরে পেতে সাহায্য করতে পারে। প্রতিবেদনটি শেয়ার করে মাহিদুলকে খুঁজে পেতে সহায়তা করুন।