1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নির্বাচনী আচরণবিধি মানছেন না চেয়ারম্যান প্রার্থী হারিছুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৫০ বার পঠিত

ডেক্স রিপোর্ট:-

বরিশালের গৌরনদিতে আসন্ন উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান নির্বাচনী আচরণবিধি বহিঃর্ভূত ও অবৈধ প্রভাব বিস্তারের লক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ব্যবহার, নিজেকে দলীয় প্রার্থী ঘোষনা দেওয়াসহ নানাবিধ ভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন নির্বাচনে অংশ গ্রহন করা অপর দুই চেয়ারম্যান প্রার্থী।
গত সোমবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এ অভিযোগ করেন।
তাদের অভিযোগ- নির্বাচন কমিশন গৌরনদী উপজেলার নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকেই আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছুর রহমান দলীয় মনোনয়ন বা কোনো প্রকার সমর্থন না থাকলেও তিনি হরহামেশাই নিজের ইচ্ছামত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের অফিস তার নির্বাচনী প্রধান কার্যালয় ঘোষণা দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিদিন তার কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে নির্বাচনী সভা করেন এবং বিভিন্ন উস্কানীমূলক বক্তব্য দেন, যা তার সমর্থকরা হারিছুরের নির্দেশে সরাসরি ও সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুক স্ট্যাটাসসহ নানাভাবে প্রকাশ ও প্রচার করে আসছেন।
তার এ ধরন এর কার্যকলাপ গ্রামগঞ্জের সাধারণ ভোটারগন ও গণমানুষের মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণ ও প্রদানে ভীষণভাবে ভয়ভীতিসহ ভোটার উপস্থিতিতে চরমভাবে বাধাগ্রস্থ হবে বলে ধারনা করা হচ্ছে এবং তার (হারিছুর) এহেন কর্মকাণ্ডে ভোটার উপস্থিতির সংখ্যা কমে নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্নসহ আমাদের নির্বাচনী প্রচার-প্রচারনা কার্যক্রমে নিশ্চিতভাবে বাঁধার সৃষ্টি করছে।
একই সাথে আইন বহিঃর্ভূত ভাবে গৌরনদী পৌরসভার সরকারি গাড়ি নির্বাচনী প্রচার প্রচারণায় নিয়মিত ব্যবহারের অভিযোগ করা হয়। হারিছুরের অবৈধ নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যক্রম অতিসত্বর বন্ধ করে নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবীসহ নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘনের দায়ে হারিছুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
এবিষয়ে জানতে হারিছুরের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার সাথে যোগাযোগের চেস্টা চলছে, তবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান বিষয়টি তদন্ত চলছে এ বিষয়ে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বিভন্ন মাধ্যমকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park