
নাস্তিকতা কী?এর উত্তরে আমরা সহজ কথায় বলতে পারি,মহান সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাস করা এবং তাঁর ক্ষমতায় আস্থাহীন হওয়া। মূলতঃ নাস্তিকরা আসলেই নাস্তিক নয়। তারা নিজ নিজ স্বার্থে নাস্তিক হয়। কারণ যখন তার অতি আকাঙ্ক্ষার বস্তুটি পায় না কিংবা পেয়েও হারায়, তখন মন বিষিয়ে উঠে কিংবা যখন সে তার মতো নিরিহ লোকের ওপর চতুর্মুখী জুলুম নির্যাতন এবং প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে এবং তার কোনো প্রতিকার হচ্ছে না,তখনই মহান সৃষ্টিকর্তার প্রতি আস্থা হারিয়ে ফেলে।ক্ষোভে দুঃখে হয়ে উঠে নাস্তিক। আর তখন সৃষ্টিকর্তাকে জঘণ্য ও অশ্লীল ভাষায় আক্রমণ করতে করতে থাকে। তার সাথে জুটে যায় আরো কিছু উন্মাদ। সকলের ভাগ্য মহান সৃষ্টিকর্তার হাতে। তাঁর সৃষ্টির পরিচালনা কারো কোনো সৃষ্টির পক্ষে জানা সম্ভব নয়।তাছাড়া এটা সৃষ্টির কাজও নয়।যারাই সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার কাজে হস্তক্ষেপ করতে চায়,তারাই হয় বিপথগামী। যে সকল পথভ্রষ্টদের মহান আল্লাহ পথ দেখাবেন বলে ইচ্ছা করেন,তাদেরকে তিনি ফিরিয়ে আনেন সেই সত্যের কাছে, যেখানে আত্মসমর্পণ মানে সুখের সমৃদ্ধ এক কর্মক্ষেত্রে, যা শুধু মহান আল্লাহর অস্তিত্বের বেগবান প্রেরণা। এর উৎকৃষ্ট প্রমাণ বাংলাদেশের এক প্রথিতযশা নাট্যকার,চিত্রপরিচাল,অভিনেতা, অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত।