1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন মানবাধিকার ও পেশাজীবি সংগঠন

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

সাভারে নারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন মানবাধিকার পেশাজীবি সংগঠন । গত মঙ্গলবার ( ২৫ শে জুন ) সকালে ঢাকার সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় ভুক্তভোগী পরিবার জানায়, সাভারের ব্যাংককলোনীর মালি পাড়ায় স্বামী সৈয়দ আমজাদ ও তার পরিবারের অন্যান্য সদস্য কর্তৃক বারবার গৃহবধু সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এতে করে দীর্ঘদিন সুমাইয়া মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে কোথাও সুবিচার পায়নি। 

মানববন্ধন থেকে ঘটনার সঠিক তদন্ত করে গৃহবধু নির্যাতনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাবি জানান বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, আইন সহায়তা কেন্দ্র আসফ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন,  স্যোসাল এন্ড লিগাল এফেয়ার্স হিউম্যান রাইটস, ম্যান ফর ম্যান ফোর্স, বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,  স্টার ভিলেজ ডক্টরস ফাউন্ডেশন,  বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনসহ বারটি সংগঠন এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park