1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে ৯৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য (অধ্যাপক আনোয়ারুল ইসলাম) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ৯৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একটি করে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট ও স্টাম্প সেট দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রমজান আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, এবং সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park