1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে পাওনা টাকা চাওয়ায় ধারালো বটি দিয়ে হত্যা চেষ্টা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারে, পাওনা টাকা চাওয়ায় দোকানিকে ধারালো বটি দিয়ে, কুপিয়ে হত্যা চেষ্টা এবং দোকানের মালামাল ভাঙচুরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। যা দোকানের সিসি ক্যামেরার ফুটেজেও হামলাকারীকে সনাক্ত করা গেছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানায় হত্যা চেষ্টার অভিযোগ দাখিল করা হয়েছে বলে অভিযোগকারী নিশ্চিত করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৭ নং ওয়ার্ড দক্ষিণ রামখানা ভেরভেরির পার গ্রামের, মোঃ মোজাহার আলীর ছেলে ঔষধ ব্যবসায়ী মোঃ আল-আমিন নাখারগঞ্জ বাজারে ফিট, ভুসি ও পশু-পাখির ঔষধ দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে। ১নং বিবাদী মৃত আলেফ উদ্দিনের পুত্র মোঃ ওমর আলী ১ বৎসর আগে গরুর ফিট ও মেডিসিন বাবদ (৫০ হাজার ৭২০ টাকার) মালামাল নিয়ে, পরের মাসে টাকা দেওয়ার কথা বলে বাকী নেয়।

পরবর্তীতে সময় মত টাকা চাইলে আজ নয়তো কাল নয়তো পরশু, এরকম বলে সময় ক্ষেপণ করতে থাকে। ঘটনার দিন ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমান ৮ ঘটিকায়, পাওনা টাকা চাইলে হালখাতায় দিবে বলে রাগান্বিত ভাবে বাড়িতে চলে যায়। পরবর্তীতে 2 নং বিবাদী মোঃ ওমর আলীর ছেলে মোঃ নাহিদ ইসলাম নোহাদ বাড়ি থেকে ধারালো বটি নিয়ে এসে দোকানীকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। দোকানী সরে গিয়ে পিছন দিয়ে পালিয়ে যাওয়ায় ধারালো বটির কোপ লাগে টেবিলে, ফলে অল্পের জন্য বেঁচে যায় ঔষধ ব্যবসায়ী আল- আমিনের প্রাণ। যা প্রমান স্বরূপ দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে।

এ ঘটনায় ওষুধ ব্যবসায়ী মোঃ আল আমিন বাদী হয়ে-উপযুক্ত সাক্ষী প্রমাণসহ ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে, নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা প্রতিনিয়ত ভুক্তভোগীদের হুমকি ধমকি দিয়েই যাচ্ছে। ভুক্তভোগী এবং সাক্ষীরা জানায়, হুমকির ভয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগকারী ও তাদের পরিবার। সন্ত্রাসী ও হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। নাখারগঞ্জ বাজারের এই অতর্কিত হামলাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park