1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে ডাকনিরপাঠ বাজারে গরু জবাই নিয়ে অপপ্রচারের নিস্পত্তি

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি কেন্দ্র করে সৃষ্ট জটিলতা স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হলেও একটি মহলের অপপ্রচারে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কিছু অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্হানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ডাকনীরপাঠ বাজারটি একটি মন্দিরসংলগ্ন ঐতিহ্যবাহী বাজার। বাজারটির আশপাশে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বসবাস এবং প্রায় অর্ধশতাব্দী ধরে সেখানে গরুর গোশত বিক্রির প্রচলন ছিল না। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই এ প্রথা অনুসরণ করা হয়ে আসছে। তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে স্থানীয় এক ব্যবসায়ী মন্দিরসংলগ্ন দোকানে গরুর গোশত বিক্রি শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা জানান, দীর্ঘদিন ধরে মুসলিম ও হিন্দু সম্প্রদায় পারস্পরিক সম্মান বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। স্থানীয়রা আরও জানান, ডাকনীরপাঠ বাজারের অদূরে বটতলা বাজার, ভিতরবন্দ বাজার ও ব্যাপারীহাট বাজারে নিয়মিত গরুর গোশত বিক্রি হয়। ফলে এ বাজারে গোশত বিক্রি না হলেও চাহিদা পূরণে কোনো সমস্যা ছিল না।
ঘটনাটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য দুইজন উপপরিদর্শককে দায়িত্ব দেন। তদন্ত শেষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। গত মঙ্গলবার দুই গোশত ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মার্কেটের মালিক থানায় উপস্থিত হয়ে জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টির মীমাংসা হয়েছে। মার্কেট মালিক আজিজুল হক জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে তার মার্কেটে আর গরুর গোশত বিক্রি করা হবে না।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, স্থানীয়দের মধ্যে গুঞ্জন সৃষ্টি ও থানায় অভিযোগ হওয়ায় তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বসে সমাধান করে উভয় পক্ষ থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে বিষয়টি অবগত করেন। এটি একটি মিমাংসীত বিষয় ছিলো। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং কোনো কুচক্রী মহল যাতে পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, ‘থানায় অনুষ্ঠিত বৈঠকে মার্কেট মালিক নিজেই এলাকার শান্তি-শৃঙ্খলা বিবেচনায় গরুর গোশত বিক্রি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখানে পুলিশ প্রশাসন বা কোনো রাজনৈতিক পক্ষের চাপ ছিল না।”
ঘটনাস্থলে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, “মন্দিরসংলগ্ন হওয়ায় ঐ বাজারে দীর্ঘদিন গোশত বিক্রি হয়নি। হঠাৎ করে বিক্রি শুরু হওয়ায় গুঞ্জন তৈরি হয়। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। বর্তমানে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও দুই সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষার স্বার্থে মার্কেট মালিক নিজ উদ্যোগে ভাড়াটিয়াকে অন্য ব্যবসা করার অনুরোধ জানান। সংশ্লিষ্ট ব্যবসায়ীও ভবিষ্যতে আর সেখানে গরুর গোশত বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীর মতে, এটি সম্পূর্ণভাবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তিকৃত একটি বিষয়। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যা অনাকাঙ্ক্ষিত। তারা মনে করেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ ইতিবাচক দৃষ্টান্তকে প্রশ্নবিদ্ধ না করে বরং এমন উদাহরণকে উৎসাহিত করা প্রয়োজন। অন্যথায় শান্তিপূর্ণ সহাবস্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park