1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে চর উন্নয়ন কমিটির সমাবেশ ও আলোচনা সভা

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

​রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

​ উপজেলা চর উন্নয়ন কমিটির আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে পৃথক ‘চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় নাগেশ্বরী উপজেলা হলরুমে এই কর্মসূচি পালিত হয়।

​চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার অবহেলা, অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতেই এই বিশেষায়িত মন্ত্রণালয়ের দাবি জানানো হয়। বক্তারা জানান, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের উন্নয়নে বিদ্যমান প্রশাসনিক কাঠামো পর্যাপ্ত নয়, তাই একটি স্বতন্ত্র মন্ত্রণালয় এখন সময়ের দাবি।

​নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে ও চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায়, সভা পরিচালনা করেন মাহফুজুর রহমান সিদ্দিকি আপেল (দপ্তরের দায়িত্বে) উপজেলা বিএনপি।

​এছাড়াও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোখলেছুর রহমান, উপদেষ্টা, উপজেলা চর উন্নয়ন কমিটি এবং সদস্য সচিব, উপজেলা বিএনপি।
শহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক, উপজেলা চর উন্নয়ন কমিটি, এ কে এম ​আশরাফ হোসেন আপেল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা চর উন্নয়ন কমিটি। ​ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা চর উন্নয়ন কমিটি।,জাহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক, উপজেলা চর উন্নয়ন কমিটি।
​এস.এম হাবিবুর রহমান হাবু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা চর উন্নয়ন কমিটি। আরও উপস্থিত ছিলেন, শাহীন শহীদ,সভাপতি, উপজেলা প্রেসক্লাব, প্রভাষক ফরহাদ হোসেন,সিনিয়র সহ-সভাপতি উপজেলা প্রেসক্লাব ও যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল নাগেশ্বরী, সাংবাদিক রফিকুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী,
মুনতাসিম তানিম, সভাপতি উপজেলা জাতীয়তাবাদী সাইবার দল, শাওন আহমেদ লেবু, সাধারণ সম্পাদক, তাঁতীদল নাগেশ্বরী উপজেলা শাখা, প্রমুখ।

​ সভায় বক্তারা বলেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠী চরাঞ্চলে বসবাস করলেও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নদী ভাঙন, কর্মসংস্থানের অভাব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরের মানুষ প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে। চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে ‘চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের কোনো বিকল্প নেই। আমরা সরকারের কাছে অবিলম্বে এই কার্যকর পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park