1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরীতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও এইচ এম খোদাদাদ হোসেন, ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত।

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, সরকারি সেবা কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেন দৃঢ় অবস্থান নিয়েছেন। তার এই অবস্থানকে অনেকে সাবেক আলোচিত জেলা প্রশাসক ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা সারওয়ার আলমের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাকে “দ্বিতীয় সারওয়ার আলম” হিসেবে উল্লেখ করছেন।
সচেতন নাগরিকদের দাবি, অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় বিবেচনা না করে আইনের প্রয়োগ নিশ্চিত করা উচিত। সে ব্যক্তি সাংবাদিক, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী যে-ই হোক না কেন, আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন।

নাগেশ্বরীবাসীর প্রত্যাশা, প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি ও অনিয়ম রোধে ইতিবাচক প্রভাব পড়বে।
“অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—সে হোক সাংবাদিক বা রাজনৈতিক নেতা, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park