1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগরপুরে ইসলামী সমাজের আলোচনাসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

জাহিদুল হাসান
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী সমাজ সারা বাংলাদেশে তাদের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় মামুদনগর পুরাতন বাজারে দলীয় কার্যালয়ের সামনে ৫ ফেব্রুয়ারি’ ২৫ ইং এক আলোচনা সভার আয়োজন করেন । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় অঞ্চল ১ এর দায়িত্বশীল নেতা জনাব মোঃ ইউসুফ আলী মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে জনাব ইউছুফ আলী মোল্লা গণমাধ্যমকে বলেন — আমরা মানুষের হাতে লেখা সংবিধান মানিনা মানবো না। বাংলাদেশের সংবিধান হবে কোরআন ও সুন্নাহর আলোকে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল জেলার নাগরপুর এসে আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের এই কার্যক্রম সারা বাংলাদেশব্যাপী বেগবান। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অবশ্যই বাংলাদেশের সংবিধানকে কুরআন ও সুন্নাহর আলোকে রচনা করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বশীল জনাব মোঃ হাফিজুর রহমান সেলিম। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলার দায়িত্বশীল জনাব মোঃ বদিউজ্জামান খান জুয়েল। আলোচনা সভায় দুপুর হতেই মামুদনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে দলে দলে মুসল্লি ও সাধারণ জনগণ আলোচনা সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park