1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নড়িয়া পৌর শহর বনিক সমিতির নির্বাচন ২০২৪ খ্রি যারা নির্বাচিত হলেন

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভাধীন নড়িয়া পৌর শহর বনিক সমিতির ০৩ বছর মেয়াদী নির্বাচন ২৯ জুন ২০২৪ খ্রি রোজ শনিবার অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৮৮৬ জনের মধ্যে ৮৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতি হীন ভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতিরেকেই সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ১২ সদস্য বিশিষ্ট বনিক সমিতির ০৭ জন সাধারণ সদস্য ইতিপূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ০৫ টি পদের জন্য মোট ১৮ জন ভোট যুদ্ধে অবতীর্ণ হন।বিকাল সাড়ে পাঁচ টায় সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ পারভেজ এর নেতৃত্বে রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ আব্দুর রহমান ফলাফল ঘোষণা করেন।ফলাফল ঘোষণায় আরো উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট জনাব আবুল কালাম আজাদ। প্রিসাইডিং অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক নড়িয়া শাখা ব্যবস্থাপক জনাব এইচ এম ফরিদ,নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন বাদশা শেখ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসানুজ্জামান খোকন মোল্লা সহ আরো অনেকে।
১* সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আলী বেপারী। তিনি চতুর্থ বারের মতো পুনরায় নির্বাচিত হলেন। তিনি ছাতা প্রতীকে ভোট লাভ করেন ৫৮৭ টি।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জনাব মিয়া মোস্তফা গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। ২* সহ সভাপতি পদে জনাব মোঃ রফিকুল ইসলাম শামীম হাতি প্রতীকে ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জনাব হাজী মোঃ লিয়াকত হোসেন চশমা প্রতীকে লাভ করেন ২৪২ টি ভোট। ৩* সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ অলিল মোল্লা মাছ প্রতীকে ৪৭০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল শেখ গোলাপ ফুল প্রতীকে ভোট পেয়েছেন ৩৬১ টি।৪* যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ জসিম মোড়ল কলস প্রতীকে ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মাসুদ খান ফুটবল প্রতীকে ভোট পান ১৮১ টি।৫* কোষাধ্যক্ষ পদে জনাব মোঃ রুবেল সর্বোচ্চ ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতীক ছিল বই।তিনি পুনরায় একই পদে নির্বাচিত হলেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ ওমর আলী শেখ তালা চাবি প্রতীকে পেয়েছেন ৬৭ টি ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য গণ হলেন; মোঃ ইউনুছ শেখ, কামাল হোসেন মৃধা,জামাল বেপারী, শওকত বেপারী,মোস্তফা সিকদার,শাহ ইমরান শেখ ও শেখ আলমগীর হোসেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park