1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

দেশনেত্রী খালেদা জিয়ার কারামুক্তি লাভ করায় লোহাগাড়া বিএনপির আনন্দ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ীভাবে কারামুক্তি লাভ করায় লোহাগাড়া উপজেলা বিএনপির আনন্দ মিছিল । সোমবার বিকেলে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার সামনে থেকে শুরু হয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।

পরে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদুর রহমান ও প্রধান অতিথি ছিলেন আসহাব উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের প্রিয় নেতা আলাউদ্দীন বাচ্ছু যুগ্ম আহবায়ক নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, নাছির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মো. জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানি, শহিদুল আলম, নুরুল আমিন, নুরুল আবছার, এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী ও নুরুল আমিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park