
ডেস্ক রির্পোট:
খুলনা পিকচার প্যালেস মোড়ে পিকচার প্যালেস হকার্স মার্কেটে আগুন লেগে উক্ত মার্কেটের সবগুলো দোকানই আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
আজ ১৯ মার্চ ২০২৫ রোজ বুধবার আনুমানিক ভোর পাঁচটার দিকে উক্ত মার্কেটে আগুন লাগে বলে জানা যায়। দোকান গুলো সব ই ছিল অস্থায়ী দোকান। এই সময় কোনো দোকানেই লোকজন ছিলো না। তাই সব দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পিকচার প্যালেস হকার্স মার্কেটে প্রায় ৫০ টি বিভিন্ন মালামালের অস্থায়ী দোকান ছিলো। দোকান গুলো মেলার আদলে রমজান মাসে জমজমাট হয়ে উঠেছিল। বিভিন্ন অলংকার, ব্যাগ, গৃহস্থালী সামগ্রী, পোশাক, জুতা- স্যান্ডেল, কসমেটিকস জাতীয় দোকানই ছিলো বেশি। ভোর রাতে আগুন লাগায় কেউ কোনো মালামাল সরাতে পারেন নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সব পুড়ে শেষ হয়ে গেছে। ছোট ছোট ব্যবসায়ীরা তাদের স্বল্প মূলধন ও ধার দেনা করে উক্ত মার্কেটে দোকান দিয়েছিল। আগুনে পুড়ে সব শেষ হয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে গেছে। তারা বেঁচে থাকার জন্য সরকারের সাহায্য সহযোগিতা কামনা করছেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের স্থায়ী দোকান ও ভবনের তেমন কোন ক্ষয় ক্ষতি হয় নি।