1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন কৃষিবিদ ড. এস এম ফেরদৌস

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৭৮ বার পঠিত

রিপোর্ট: কৃষিবিদ রসময় মন্ডল

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেলেন কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে আগামী দুই বছরের জন্য খুলনা কৃষি বিশ্বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জনাব এস এম ফেরদৌস জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকুরিকালীন তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে Phd ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস কৃষি ক্যাডার হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ATI), দৌলতপুর, খুলনা থেকে অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় Senior Programme Officer হিসেবে যুক্ত হন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। একজন সৎ, নিষ্ঠাবান, আন্তরিক,প্রগতিশীল, ব্যক্তিত্ব সম্পন্ন, সদালাপী ও ইতিবাচক গুণসম্পন্ন মানুষ হিসেবে সকলের কাছে তিনি সমাদৃত। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদার আসনে নিয়ে যেতে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে সকলের প্রত্যাশা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park