1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

খুলনায় কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক চলছে Chia Seed এর বীজ উৎপাদন কার্যক্রম

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

খুলনার দৌলতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন মাঠ গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কর্তৃক উদ্ভাবিত BARI Chia1 জাতের চিয়া/সিয়া বীজের (Chia Seed) breeder seed উৎপাদন কার্যক্রম চলছে। Chia seed এর চাহিদা ও বাজার মূল্য বিবেচনা করে Bangladesh Agricultural Research Institute (BARI) সিয়া বীজ নিয়ে গবেষণা শুরু করে এবং ইতিমধ্যে প্রতিষ্ঠানটি BARI Chia 1 (বারি সিয়া ১) নামে একটি জাত উদ্ভাবন করে। জাতটির বীজ বীজ উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছড়িয়ে দেয়ার জন্যে প্রজননবিদ বীজ বা Breeder seed উৎপাদন কার্যক্রম চলছে। উক্ত Breeder Seed থেকে বীজ বর্ধনশীল খামারে তৈরি করা হবে Foundation Seed বা ভিত্তি বীজ। উক্ত ভিত্তি বীজ থাকে বৃহত্তর স্কেলে উৎপাদন করা হয় Registerd সীড (নিবন্ধিত বীজ) ও Certified Seed (প্রত্যয়িত বীজ)।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন মাঠ গবেষণা কেন্দ্র, দৌলতপুর, খুলনা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম জানান সিয়া বীজ একটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য। বাংলাদেশের মানুষের কাছে বিগত কয়েক বছরে এই বীজের চাহিদা ও জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি সিয়া বীজ বিভিন্ন সময়ে ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। তিনি আরো জানান প্যারাগুয়ে, বলিভিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিন, ইকুয়েডর, মেক্সিকো, উগান্ডা, ইথিওপিয়া, তানজানিয়া প্রভৃতি দেশে সিয়া বীজ উৎপন্ন হয়। আমরা আমাদের দেশে চাষ উপযোগী একটা জাত বের করেছি। এই জাতটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলে আমাদের এর বিদেশ থেকে সিয়া বীজ আমদানি করতে হবে না এবং আমাদের কৃষক ও লাভবান হবেন।

কৃষি গবেষণা কেন্দ্রের বীজ উৎপাদন প্লট টি পরিদর্শন করে ফসলের অবস্থা খুব ভালো দেখা যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park