1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভূমি অফিসে ২ সাংবাদিক কে হেনস্থা: বহিরাগত দিয়ে সরকারি সার্ভার ব্যবহারের অভিযোগ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত

বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন; দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) উপজেলা সংবাদদাতা নাদিরুজ্জামান আজমল (২৯) এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) উপজেলা প্রতিনিধি মাহবুব আলম (৩২)।
‎
‎ভুক্তভোগী সাংবাদিকদের দাবি; ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে; জাবেদ মিয়া নামে এক বহিরাগত যুবক দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে স্টাফ পরিচয়ে কাজ করছেন। শুধু তাই নয়; তিনি সরকারি সার্ভার ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে।
‎
‎এই তথ্য যাচাই করতে বুধবার ৮ এপ্রিল বিকালে তারা অষ্টগ্রাম সদর ভূমি অফিসে গেলে জাবেদ মিয়াকে সরকারি সার্ভারে কাজ করতে দেখেন বলে দাবি করেন।
‎
‎সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে পাশের কক্ষ থেকে অফিস সহকারী সুব্রত ভট্টাচার্যসহ কয়েকজন এসে সংঘবদ্ধভাবে তাদের ওপর চড়াও হন।
‎
‎তাদের অভিযোগ, এ সময় শারীরিকভাবে হেনস্তা করা হয়; হাতে থাকা দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।
‎
‎তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অফিস সহকারী সুব্রত ভট্টাচার্য। তার দাবি, সাংবাদিকরা বিনা অনুমতিতে অফিসকক্ষে ভিডিও ধারণ করছিলেন। তাদের বাধা দেওয়া হলে তারা উল্টো উত্তেজিত হয়ে কর্মরতদের ওপর আক্রমণের চেষ্টা করেন।
‎
‎ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎
‎সরকারি অফিসে বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে সরকারি সার্ভার ব্যবহার কতটুক যৌক্তিক ? দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নিয়োগ থাকা সাপেক্ষে এ ধরনের কাজ বহিরাগত ব্যক্তির কাজ করা কতটুকু বিধিসম্মত? এখানে নিশ্চয় কোন দুর্নীতির ছোঁয়া রয়েছে এবং সাংবাদিকদের হেনস্তা করায় অভিযোগএর সত্যতা স্পস্ট হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
‎
‎একটি সরকারি দপ্তরে বহিরাগতদের দিয়ে সরকারি সার্ভারের গোপনীয় পাসওয়ার্ড ব্যবহার করে পরিচালনা করা ও সাংবাদিকদের হেনস্তার অভিযোগের বিষয়টি নিয়ে এখন নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সিলভিয়া স্নিগ্ধার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ভূমি অফিসে যান এবং সেখানে প্রাথমিক ভাবে উভয় পক্ষের বক্তব্য শুনে তাৎক্ষণিক একটি সমাধান দেন । পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park