1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কলমাকান্দায় বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট-

বিয়ে বাড়িতে ফ্যানে স্পর্শে বিদ্যুৎপৃষ্ট হন খোরশেদ আলম (৪৯)। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। নিহত খুরশেদ আলম ফুলবাড়ি গ্রামে মৃত মুসলেম উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাজহারুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়াচ্ছিলেন খোরশেদ আলম। এই সময় বৈদ্যুতিক ফ্যানে স্পর্শ লেগে মাটিতে পড়ে যান। সেসময় আবারও উঠে দাঁড়িয়ে যান তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে পূনরায় তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হাবিব বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই উনি মারা যান। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার ৩০ মিনিট আগেই মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক ফ্যানে স্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। হাসপাতাল থেকে মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park