1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কচুয়ায় এক বুথে ২ ঘণ্টাতেও পড়েনি একটি ভোট!

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা খুবই কম।

তিন ঘণ্টায় কোনো কোনো ভোটকক্ষে ভোট পড়েছে ১৫ থেকে ৩৫টি। আবার কোনো ভোটকক্ষে প্রথম ২ ঘণ্টায় কোনো ভোটই পড়েনি।

বুধবার ( ৫ জুন) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কচুয়া উপজেলা সরকারি পলিটেকনিক্যাল ও কোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত পলিটেকনিকেল কেন্দ্রের নিচতলায় নারী ভোটার কক্ষে ইভিএম মেশিনের মনিটরে শূন্য ভোট গ্রহণ দেখা গেছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের কোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোটার কক্ষে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল। তবে নারী ভোটাররা ইভিএমে এই প্রথম ভোট দেওয়ার কারণে ভোট দিতে কিছুটা বিলম্বিত হয়।

এই ভোটকেন্দ্রে নিচতলায় দ্বিতীয় কক্ষে দেখা গেল প্রায় আড়াই ঘণ্টায় ভোট গ্রহণ হয়েছে ৩৯৩ ভোটের মধ্যে ২৫টি।

এই ভোটকেন্দ্রের সরকারি প্রিসাইডিং অফিসার কয়েকজন খুবই বিরক্তি প্রকাশ করলেন। কারণ তারা ভোটারদেরকে ইভিএম -এ ভোট দেওয়ার পদ্ধতি বললেও ভোটাররা বোঝেন না। যে কারণে প্রতিটি কক্ষে ভোটারের উপস্থিতি থাকলেও ভোট গ্রহণে বিলম্বিত হয়।

কচুয়া পলিটেকনিক্যাল পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাখন চন্দ্র সরকার ও নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহীনুর আক্তার জানান, এখানের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৪০৯ জন। সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। বুরগী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে হট্টগোল করায় এক জনকে আটক করে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park