1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

এনায়েতপুর আই সি এল স্কুলে মে দিবস পালিত।

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

চৌহালী উপজেলার,এনায়েতপুরে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত অন্যতম বিদ্যাপিঠ আই সি এল স্কুলে মে দিবস পালিত হয়। বুধবার সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মে দিবস কি? কেন মে দিবস পালন করা হয়? ছাত্র ছাত্রীদের মাঝে এমন প্রশ্ন রেখে মূলত যাত্রা শুরু হয় এ অনুষ্ঠানের। ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে কর্ম ঘন্টা নির্ধারণ, শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রায় চল্লিশ হাজার শ্রমিক যে জমায়েত হয়েছিল সে বিষয় গুলি নতুন প্রজন্মকে জানাতেই মূলত এ আয়োজন। এ উপলক্ষে শ্রেণিভিত্তিক ছাত্র ছাত্রীদের মাঝে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ১ম স্থান করে ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া মাহি,২য় স্থান করে একই শ্রেণির সায়মা খাতুন ও ৩য় স্হান করে ৯ম শ্রেণির পুষ্প। অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ওয়াহিদুজ্জামান, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, ও মাসুদ রানা। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park