1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

একুশের একবিংশপদী কবিতা (প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ২১ টি কবিতা): চতুর্থ পর্ব

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ৪/২১

একুশ বরণ
–প্রাণ কৃষ্ণ বিশ্বাস

শিমুল পলাশ বনের মাঝে ফুটলো রাঙা প্রভাত কলি
বললো ডেকে আয়গো শহীদ একুশ নামের কাব্য খুলি।
প্রভাত ফেরীর একুশ মালা রাখবো শহীদ বেদীতলে
ফেব্রুয়ারীর একুশ তারিখ প্রভাত বেলা আয়গো চলে।

আমার ভা’য়ে জীবন দিলো পেলাম মধুর মায়ের ভাষা
যে ভাষা আজ লেখক কবির অনুরাগের সৃজন নেশা
কাব্য গানের প্রভাত ডালায় শহীদ বেদী রাঙবো আশা।

ফুলকলিদের জমবে মেলা শহীদ মিনার আঙিনায়
প্রভাত ফেরীর লগন শেষে মায়ের ভাষার চেতনায়।
নবীন-প্রবীণ আজকে মুখর মায়ের ভাষার আবেশে
মায়ের কোলের শিশুর প্রকাশ বাঁধভাঙা ঐ হাসি হেসে।

অনাগত আসছে যাঁরা জানবে ভাষার এই ইতিহাস
দেশজুড়েই একুশ তারিখ সাময়িকী হচ্ছে প্রকাশ।
শিল্পী কবি সুশীল সমাজ বুদ্ধিজীবী ধন্য আবাস।

বাঙলা মায়ের বন্দনাতে মিডিয়ায় আজ রমরমা
নানান রঙের বর্ণমালায় বাংলা সাজে তিলোত্তমা।
আন্তর্জাতিক ভাষার মানে বাঙলা ভাষা বিশ্বময়
ভাষাশহীদ যাঁদের ত্যাগে বাঙলার আজি বিশ্বজয়।

ঐ অনাগত শিশুরা হউক বাঙলা ভাষার দিবাকর
বীর বাঙালির একটি জাতি বাঙলা ভাষী পরস্পর
ভাষার চর্চায় এমনি করে যাক ছুঁয়ে যাক চরাচর।
———–
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park