1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

উপজেলার বামুনিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ল্যাট্রিনের রিং ও স্লাব বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

নীলফামারীর ডোমার উপজেলার ০৫ নং বামুনিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ল্যাট্রিনের রিং ও স্লাব বিতরণ করা হয়েছে।

বুধবার ১২ জুন দুপুরে উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় উক্ত ল্যাট্রিনের রিংসহ স্লাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে রিং ও স্লাব তুলে দেন ০৫ নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মমিনুর রহমান।

রিং এবং স্লাব বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সাইফুর রহমান কার্য সহকারী এলজিইডি অফিস ডোমার, মোকছেদুল আলম সচিব ০৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদ।

উল্লেখ্য যে, ২০২৩-২৪ ইং অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) পিআইসি প্রকল্পের আওতায় বামুনিয়া ইউনিয়নের ৭৬ জন হতদরিদ্র পুরুষ এবং নারীদের মাঝে এই রিং এবং স্লাব বিতরণ করা হয়েছে। ইতি পুর্বে এই প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park