1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ইসলামি লেবাসধারী যুবক কর্তৃক জাইমা রহমানের ছবি বিকৃতি থানায় জিডি

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃত করে ইসলামী লেবাসধারী এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত (৩০ এপ্রিল ২০২৬) রাতে নাগেশ্বরী থানায় স্থানীয় বিএনপি নেতার পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।

​জিডি সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে ফেসবুকের একটি আইডি থেকে জাইমা রহমানের একটি ছবি এডিট বা বিকৃত করে পোস্ট করা হয়। বাদীর দাবি, উক্ত পোস্টে কুরুচিপূর্ণভাবে ছবি পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জাইমা রহমানের ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে।

​জিডিতে অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাসেল মামুন (৩২) হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের মো. ফুলবর রহমান ডাক্তারের ছেলে। তার ফেসবুক আইডির একটি নির্দিষ্ট লিংকও প্রমান হিসেবে জিডিতে সংযুক্ত করা হয়েছে। ​সাধারণ ডায়েরির বাদী নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক জিডিতে উল্লেখ করেন, বিবাদী উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতার কন্যার ছবি বিকৃত করে সৌন্দর্য নষ্ট ও মানহানিকর ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের শীর্ষ নেতৃত্বের মান ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস। নিরাপত্তার স্বার্থে আমরা এই বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেছি।
​
​নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মো. মাহমুদুল হাসান জিডিটি গ্রহণ করেন যার নম্বর- ১৬২২, তারিখ: ৩০/০৪/২০২৬। বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) নিরঞ্জন রায়কে। থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park