1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ইগনাইট দ্যা ন্যাশনের ভিন্নধর্মী পরিবেশ দিবস উদযাপন!

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে ” বিশ্ব পরিবেশ দিবস “। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’

এদিকে বুধবার বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির উদ্যেগ নিয়েছে। অন্য সব সামাজিক সংগঠনের মতো “ইগনাইট দ্যা ন্যাশন” এবার পরিবেশ দিবস পালন করেছে।
কিন্তু অন্যদের থেকে ভিন্নধর্মী কর্মসূচির ডাক দিয়ে সারা ফেলেছে বরগুনা জেলায়।

বরগুনা জেলার, সদর উপজেলার ভূতমারা ইটের ভাটা সংলগ্ন বেদে পল্লীতে তারা এবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশ দিবস পালন করেছে।
ভূত মারা ইটের ভাটা সংলগ্ন বেদে পল্লী বরগুনা জেলার অবহেলিত নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম। এই পল্লীতে বসবাসরত জনগোষ্ঠীকে একটি সবুজ পরিবেশ উপহার দেয়ার লক্ষে “ইগনাইট দ্যা ন্যাশন” এই পল্লীর একটি অংশে বিভিন্নরকম ৩০ টির অধিক ফল গাছের চারা রোপন করেছে এবং এই চারা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে।
এ বিষয়ে সংগঠনটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিকের কাছে জানতে চাইলে তিনি জানান “আমরা চাই এই অবহেলিত নৃগোষ্ঠীর মানুষ গুলোকে একটি সবুজ পরিবেশ এবং বসবাসযোগ্য স্থান উপহার দিতে।আমরা চাইলেই এভাবে ছোট ছোট বনায়নের মাধ্যমে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারি এতে মানুষ এবং পরিবেশ সকলের জন্য উপকার। তিনি আরো জানান এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত ৫টি গাছ এই বেদে পল্লীতে তারা রোপন করবেন এবং এটিকে একটি সবুজ বনায়ন হিসেবে গড়ে তুলবেন।”

একই সাথে ইগনাইট দ্যা ন্যাশন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বেদে পল্লীর ২৫টি পরিবারে মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন এবং আগামী দিনে এই গোষ্ঠীর উন্নয়নের লক্ষে কাজ করবেন বলে আস্বস্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park