1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আমতলীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী পালন

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আমতলীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী পালন করা হয়েছে। বরগুনা জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। বরিবার এ কর্মসূচীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রোকোনুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল বাশার ও আমতলী সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর প্রমুখ।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হকের সার্বিক সহযোগীতায় এ কর্মসুচী পালন করা হয়। ওই কর্মসুচীতে স্কুলের দুই’শ ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে দুধের প্যাকেট টি-শার্ট বিতরন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park