1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

আছিয়ার মৃত্যুতে কবির অসাধারণ প্রতিবাদ

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

ডেস্ক রির্পোট:

আছিয়া আত্মজাদের প্রতি
____ প্রাণ কৃষ্ণ বিশ্বাস

দাঁতাল শুয়োরের মত দাঁত কেলিয়ে
যে শোনায় কৌশলী উচ্চারণ
পর্দাহীন মেয়েটির পোষাকই
যত ধর্ষণের কারণ!
সে নরাধমে দাও ঘৃণার থুৎকার।

সাত বছরের আছিয়ার শরীরের
প্রতি যাদের লালসার দৃষ্টি সজাগ
তাদের কাম লালসার থাবা থেকে
পৃথিবীর কোন পর্দা বাঁচাবে
এমন হাজারো মেয়ের সম্ভ্রম!

আছিয়ার আত্মজাদের বলি
জাগো, জেগে ওঠো!
নারীর সম্ভ্রম রক্ষায় –
পর্দাহীন চোখের পুরুষের গালে
কষিয়ে মারো প্রতিবাদের কষাঘাত
ওদের সবক’টি লালসার দাঁত
উপড়ে দাও ঘৃণার থাপ্পড়ে।

ওই চেয়ে দেখো আছিয়ার ব্যথায়
ব্যাথাতুর পুরুষেরা দাঁড়িয়ে!
বাড়াও হাত, জ্বালাও অগ্নি মশাল
খাঁ খাঁ হৃদয়ে হৃদয়ে।
মিছিলে মিছিলে তেজদীপ্ত শামিলে
পুড়িয়ে ছারখার করো
অসভ্যদের কাম-লালসার
পাপময় আগাছা ভূমি।

এখনই সময় ঘুমন্তদের জাগানোর
এখনই সময় বিবেকের জাগরণের।
নুসরাত আছিয়াদের আত্মার তৃপ্তিতে
জাগো আছিয়াআত্মজা
জাগো ফুলনদেবী হয়ে চতুর্দিক।

ধর্ষণের বাংলা না চাও যদি
আছিয়াদের চলে যাওয়া না চাও যদি
নারীর সম্ভ্রম বাঁচাতে আজি
হোক দৃঢ় প্রতিজ্ঞা হোক সমাবেশ
আছিয়ার যোগ্য আত্মজা হয়ে
গড়ো ধর্ষণমুক্ত বাংলাদেশ!

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park