জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি টাঙ্গাইল
বাংলাদেশের মানুষ আমরা বাঙালি। আমাদের অন্তরজুড়ে বসবাস করে সংস্কৃতি। বাউল গান গ্রাম বাংলার ঐতিহ্য।
টাঙ্গাইল জেলার নাগরপুরে সহবতপুর ইউনিয়নে বাটরা গ্রামে হযরত সৈয়দ শাহ সুফি মোখলেছুর রহমান মন্টু মাইজভান্ডারীর বাড়ির অঙ্গনে হযরত সৈয়দ শাহ সূফী নাজির হোসেন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ১৫ ফেব্রুয়ারি ' ২৫ রোজ শনিবার রাতে এক বাউল গানের আয়োজন করা হয়। বাউল গানে উপস্থিত ছিলেন নলসন্ধা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি মরহুম জুরান মোল্লার সন্তান
নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দিপন। তিনি উপস্থিত শিল্পী বৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের নিকট দোয়া চান।