ডেস্ক রিপোর্টঃ
চলমান তাপমাত্রায় মানুষের জীবন অস্বস্তি হয়ে উঠেছে। বেশির ভাগ খেটে খাওয়া মানুষ, নিরীহ দিনমজুর, রিক্সা চালক সহ নিন্ম আয়ের মানুষ কে ঘড় থেকে বের হতে হচ্ছে। তীব্র তাপদাহে অসহায় মানুষের কথা ভেবে শ্রীপুর পৌরসভার উদ্যোগে উপজেলার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়ের আনিছুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কাউন্সিলর আজগর আলী বি,কম,ও মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর আফরোজা ইয়াসমিন এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা।উপস্থিত রাস্তায় পথচারী, রিক্সা চালক সহ সকাল পেশার মানুষের মাঝে প্রায় পাঁচ হাজার মানুষ এই খাবার পানি, ও স্যালাইন গ্রহন করে। অতিরিক্ত তাপমাত্রায় এই সেবা পেয়ে জনসাধারণ অনেক খুশি ও পৌরমেয়র কে ধন্যবাদ জানান। পৌর মেয়ের আনিছুর রহমান বলেন তাপমাত্রা না কমা পর্যন্ত এই সেবা চলমান থাকবে।