জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি টাঙ্গাইল
বাংলাদেশে অগণতান্ত্রিক
ফ্যাসিবাদ সরকার ক্ষমতা ছেড়ে পলায়নের পর থেকে তাদের দেওয়া গায়েবী এবং মিথ্যা মামলা থেকে বিএনপি এবং জামাতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী কে মুক্তি এবং জামিন দিচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস।
এরই ধারাবাহিকতায় সাবেক উপমন্ত্রী, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আব্দুস সালাম পিন্টুকে মুক্তি দেওয়া হয়।
আজ ২৩ ফেব্রুয়ারি '২৫ রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় টাঙ্গাইলের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যাণে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত গন সংবর্ধণা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকাল হতেই টাঙ্গাইল পৌর উদ্যানে জড়ো হতে থাকে।
বিকেল গড়াতেই উক্ত গণ সংবর্ধনা জন সমুদ্রে পরিণ হয়।
মুক্তির আনন্দে জনাব আব্দুল সালাম পিন্টু গণমাধ্যমকে বলেন"
মুক্তির আনন্দ
যে কি তা শুধু তারাই বুঝে যারা ওই অন্ধকার কুঠুরিতে বছরের পর বছর অতিবাহিত করেছেন।
আমি আমার জীবনের সবচেয়ে কঠিনতম সময় ১৭টি বছর ওই অন্ধকার কুঠুরিতে বন্দী ছিলাম।
আল্লাহর অশেষ রহমত এবং বর্তমান সরকারের কৃপায় দীর্ঘ ১৭ বছর পর আমি কারামুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি।
আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আগামী দিন হোক সুন্দর ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ গড়ার সুযোগ করে দিবেন। সেই আশা ব্যক্ত করছি।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে
অনতিবিলম্বে সংসদ নির্বাচন দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোঃ ইউনুস সাহেব এর দৃষ্টি আকর্ষণ করেন।